Tuesday, 11 August 2026

[the_ad id='15178']

বেগম খালেদা জিয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করলেন মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ ফেব্রুয়ারি ) সকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম। তিনি অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের সমাবেশে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে মেয়র পদে মনোনয়ন দেয়ার কারণে তিনি পাঁচ বছর চট্টগ্রাম  নগরবাসীর সেবার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে চির জাগরুক রাখার জন্য প্রাথমিক বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, জামে মসজিদ, অ্যাম্বুলেন্স সার্ভিস, যাত্রী ছাউনি, ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য টেম্পু সার্ভিসসহ বহুবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

- Advertisement -shukee

সাবেক মেয়র বলেন, যতদিন এই বিদ্যালয় দুনিয়ার বুকে জারি থাকবে ততদিন শিক্ষার্থীরা মরহুমা বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করবে। তিনি বলেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, সুশিক্ষা গ্রহণ করে, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করবে এ আমার প্রত্যাশা। পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুজহাত নূয়েরী।

অনুষ্ঠানে মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, প্রধানশিক্ষক জাকির হোসেন, সোহরাব হোসেন, আব্দুর রহমান ও মহররম আলি বক্তব্য দেন। পরে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও