বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে কারা সূত্রে জানা গেছে।

- Advertisement -

জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ২৪নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগ সহ-সভাপতি ছিলেন।

- Advertisement -shukee

আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

হাজতি মৃত আব্দুর রহমান কোতয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪৯ (০৯)২৪ নম্বর মামলার আসামি ছিলেন। মৃত হাজতির নাম আব্দুর রহমান মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালী থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া গত ১৭ নভেম্বর ২০২৫ সালে কারাগারে প্রবেশ করেন।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর ২০২৫ সালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি ২০২৬ সালে তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যান্সার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ (Carcinoma lung with brain metastasis) শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি ২০২৬ সালে তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

সর্বশেষ

এই বিভাগের আরও