শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি- চট্টগ্রামের উদ্যোগে

খাদ্যের মান ও পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি- চট্টগ্রামের উদ্যোগে খাদ্যের মান ও পুষ্টি বিষয়ক সেমিনার শুক্রবার ( ১৬ জানুয়ারি) সন্ধ্যায় স্টেডিয়াম শপিং কমপ্লেক্স, কাজীর দেউড়ী, চট্টগ্রাম সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে আলাচনা উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্সেস এন্ড পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফ আলী বিশ্বাস ।  স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন নয়ন।

- Advertisement -

মূল আলোচক অধ্যাপক ড. মো: আশরাফ আলী বিশ্বাস বলেন, সুস্থতাই জীবন, রোগ মুক্ত হয়ে শারীরিক সুস্থ ও সবলভাবে বাঁচার জন্য নিয়মিত পুষ্টিকর, সবজি জাতীয় এবং প্রাকৃতিক উপায়ে প্রস্ততকৃত পরিমিত খাবার গ্রহন প্রয়োজন। দেশের মানুষ ফ্রাই জাতীয় খাবার, ফাস্ট ফুড ও তৈলাক্ত মুখরোচক খাবারের প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে, ফলে সকল বয়সের মানুষ ক্যান্সার, হার্ট এটাক ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। রান্নার ক্ষেত্রে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় রান্না করলে খাবারের গুনাগুন ও পুষ্টিগুন নষ্ট হয়, কিন্তু বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে ২৪০ ডিগ্রি পর্যন্ত তাপে রান্না হচ্ছে এবং গভীর তেলে ডুবিয়ে বিভিন্ন খাদ্য তৈরি হয়,  ফলে খাদ্যের প্রাকৃতিক স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকেনা বলে মতব্যক্ত করেন। তিনি আগামী প্রজন্মকে সুস্থ, সবলভাবে ও রোগমুক্ত হয়ে বেচে থাকার  লক্ষ্যে এসকল খাবার পরিহারসহ বাসাবাড়ীতে তৈলবিহীন রান্নার উপকরন ব্যবহার এবং মাস্টার্ড বা ঘানিভাঙ্গা সরিষা তেলে রান্না করাসহ আরো অধিক  সজাগ ও সতর্কতার সহিত রোগমুক্ত প্রাণীর মাংস ক্রয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

- Advertisement -shukee

সভার সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, দেশের ভোজনপ্রিয় মানুষ বিভিন্ন সুস্বাধু ও অতি বিলাসী  খাদ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে ফলে মানুষের শরীরে নিত্যনতুন রোগ বাসা বাধছে এবং মানুষের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।   তিনি  পরিমিত খাদ্য অভ্যাস গড়ে তোলা, নিয়মিত প্রাকৃতিক উপায়ে কিটনাশকমুক্ত চাষাবাদ করে শস্য ফলানের জন্য জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আসার আহবান জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক জিন্নাত আরা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক মো. মোতালেব হোসেন প্রামাণিক, অর্থ সম্পাদক- প্রকৌশল মো. আল আমিন ইসলাম, দ শিক্ষা বিষয়ক সম্পাদক- মো. সোলায়মান হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সমাজ সেবা সম্পাদক তহসিন আলী, ক্রীড়া সম্পাদক জনাব দুলাল মিয়া, পাঠাগার সম্পাদক মো. শফিকুল ইসলাম,  নির্বাহী সদস্য মো. রাজু মিয়া, মো. শাহ আলম, মো. মোয়াজ্জেম হোসেন, অর্পিতা দাস গুপ্তা, হেনা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

সর্বশেষ

মহান মে দিবস আজ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও