রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

যৌথবাহিনীর অভিযান শুরু সারা দেশে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

- Advertisement -

রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি।

- Advertisement -shukee

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সকল বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত।

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। প্রথমত অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। দ্বিতীয়ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। তৃতীয়ত নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও