সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা  জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

রবিবার (২৮ ডিসেম্বর)  নগরের ডিটি রোড ও  ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -shukee

অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, খাদ্যে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার ও মেয়াদ বিহীন নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রির জন্য সংরক্ষণ করার দায়ে ডিটি রোডের ইমন ফুডস এন্ড বেকারিকে ২০ হাজার টাকা এবং ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ের ওমর লাইভ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও