শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে জোট এনসিপির

ঢাকা প্রতিনিধি

বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেই পরাজিত শক্তি এখনও চক্রান্ত করছে নির্বাচন বানচাল করতে। তারা চাইছে জুলাই প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য।

- Advertisement -

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

- Advertisement -shukee

নাহিদ ইসলাম বলেন, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলের সংখ্যাগরিষ্ঠ সম্মতির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেব বলে ভেবেছিলাম। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি ছিল। এ ছাড়া আরও দুটি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। কিন্তু এর মধ্যে হাদি ভাইয়ের মৃত্যুর পর দেশের পরিস্থিতি পাল্টে যায়। যে কারণে আমরাও আমাদের সিদ্ধান্ত বদল করেছি।

এ সময় জামায়াতে ইসলামী জোটের সঙ্গে যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি। তাদের নির্বাচনী সমঝোতার সঙ্গে এনসিপি সম্মত হয়েছে। তাই এই সমমনা আট দলের সঙ্গে আমরা একত্রে নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমাদের এই সমঝোতা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন। যে কারণে জামায়াতের সঙ্গে জোট আমাদের এই জোট।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে সরকারের সহযোগিতা চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও