শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটির ১৩টি লোহার দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার তিন মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৭টায় দানবাক্সগুলো থেকে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল।

- Advertisement -shukee

কিশোরগঞ্জের জেলা প্শাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা তিন মাস ২৭ দিন পর দানবক্স খুলি এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

                                                                                      পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা চলছে

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও