শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারির সাবেক গভর্নর ড. মীর আনিসুজ্জামান আর নেই

মোহাম্মদ ইউসুফ

আজ (৬ ডিসেম্বর) মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা ৩টায় রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সাবেক গভর্নর ড. মীর আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি রাজেউন)। তাঁর মৃত্যুতে রোটারি আকাশের এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়লো ; অপূরণীয় ক্ষতি হলো রোটারির। আগামী সোমবার (৮জুলাই) তাঁর মরদেহ প্রথমে রাজধানী ঢাকায় আনার পর সেখানে প্রথম জানাজাশেষে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। অত্যন্ত পরোপকারি, সৎ, সজ্জন, ন্যায়নিষ্ঠ, দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী সাদামনের এ মানুষটির প্রয়াণে একজন রোটারিয়ান হিসেবে আমি খুবই মর্মাহত ও ব্যথিত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

- Advertisement -

আমাদের সমাজে অর্থবিত্তের মালিক আছেন অনেকেই কিন্তু আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেন-এমন মানুষের সংখ্যা হাতেগোণা। চিত্তে-বিত্তে সমৃদ্ধ মানবকল্যাণে উৎসর্গকারী সমাজহিতৈষী লোকটি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর (২০০৩-০৪) ড. মীর আনিসুজ্জামান। তাঁর সহধর্মিনী শেরিন বন-ও একজন রোটারিয়ান। তিনি রোটারি ক্লাব অব ঢাকা রয়েল এর প্রতিষ্ঠাতা সভাপতি।

- Advertisement -shukee
ড. মীর আনিসুজ্জামান

আনিসুজ্জামান ১৯৭৭সালে রোটারিতে সম্পৃক্ত হন। রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর তিনি প্রতিষ্ঠাতা সদস্য। তিনি রোটারি জেলায় ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ট্রেইনারসহ দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রোটারিতে তাঁর অবদান অপরিসীম। তিনি রোটারি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ দাতা সম্মাননা আর্চ ক্লাম্ফ সোসাইটি (Arch Klumph Society AKS) মর্যাদায় রোটারির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন। একজন রোটারিয়ান হিসেবে বিশ্বজুড়ে ছিল তাঁর সুনাম ও খ্যাতি, সফল ব্যবসায়ী হিসেবেও তাঁর যশ-খ্যাতি ছিল অনেক। আগাগোড়ায় একজন ভালো মানুষ তিনি। আমাদের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনে রয়েছে তাঁর গৌরবোজ্জ্বল অবদান। তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা। একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক, উদারমনের দানবীর হিসেবে তিনি সুপরিচিত। চিত্ত ও বিত্তে অনন্যসাধারণ এক ব্যতিক্রমী মানুষ তিনি। তাঁর মতো সহজ সরল, অমায়িক, ধিরস্থির, শান্তশিষ্ট মহৎ মানুষ আমাদের সমাজে বিরল।

পিডিজি আনিসুজ্জামান বহু মানবপ্রেমি ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি কুষ্টিয়া মীর আবু আবদুল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়া রাইফেল ক্লাব, কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল ও কুষ্টিয়া রোটারি আই হসপিটালের জীবন-সদস্য। চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, চট্টগ্রাম ক্যান্সার ফাউন্ডেশান, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশান, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাব, শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব, মেট্রোপলিটন ক্লাব লিমিটেড, খুলশি ক্লাব লিমিটেড, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা জেলা কমিউনিটি হসপিটালসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

লেখক প্রধান-সম্পাদক, চাটগাঁর বাণী।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও