শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

জুলাই সনদ নিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ পিআর বোঝে না। বিদেশ থেকে কিছু পন্ডিত এসে কমিশন করে সাধারণ মানুষ বোঝে না এমন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। তিনি জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে সরকার বলেও অভিযোগ করেন।

- Advertisement -

বিএনপির মহাসচিব বলেন, বৃষ্টির মাঝে ছাতা হাতে সংসদ ভবনে গিয়ে স্বাক্ষরও করেছি। কিন্তু স্বাক্ষরের পর আমাদের প্রস্তাবগুলো পরিবর্তন করা হয়েছে। এটা জাতির সাথে প্রতারণা।

- Advertisement -shukee

রবিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ভাওলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জোর দাবি করেছেন। অন্যথায় দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও