চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট’এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা। শনিবার (২০ জুন) বিকেলে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা। ।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছর সুনামের সাথে স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট পরিচালনা করছি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা ও সুনামের সঙ্গে পালন করে আসছি। পাশাপাশি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ” শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি এমন মনগড়া মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সরওয়ার, মোরশেদ, আর্কিটেক্ট মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, আর্কিটেক্ট রবিউল ইসলাম হেলাল, ইঞ্জিনিয়ার সামিউল করিম, তরুণ মজুমদার, মাসুদ হৃদয়, ইমন কান্তি দাশ, শরিফ হোসেন, কামরুল হাসান, রাজ্জাকুল হায়দার, আমিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আবু জাফর, মাহিন হাসান তন্ময় এবং আর্কিটেক্ট ধ্রুব কুমার দাশসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


