মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

ট্রাকচাপায় সরাইলে অটোরিকশার ২ যাত্রীর প্রাণ গেল  

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -shukee

নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও