শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় শেরপুরে

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলের বিরুদ্ধে।

- Advertisement -

ভুক্তভোগী কৃষি কর্মকর্তা নকলা থানায় মামলা করেছেন। এতে কাইয়ুম ও ফজলুকে আসামী করা হয়েছে। হামলার ঘটনা বুধবার (৫ নভেম্বর) দুপুরে কর্মকর্তার কক্ষে ঘটে।

- Advertisement -shukee

নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের রাহাত সুরুজ মোওলার ছেলে, আর ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।

সিসি টিভি ফুটেজে দেখা গেছে, রাহাত কর্মকর্তা মেহেদীর কক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পড় মারেন। পরে হামলার চেষ্টা করলে বাইরে থাকা লোকজন তাদের থামানোর চেষ্টা করেন।

এ ঘটনায় রাহাতের অনুসারীরা রাতেই নকলা শহরে কৃষি কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মিছিল করে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ও সুষ্ঠু বিচার দাবি করেছে।

ভুক্তভোগী কর্মকর্তা জানান, “তারা জানতে চেয়েছিলেন কেন আমি এখনও বদলি হচ্ছি না এবং কারা প্রণোদনা পেয়েছে। আমি জানাই, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য; রাজনৈতিকভাবে ভাগ দেয়া সম্ভব নয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।”

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামীদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও