গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন ও প্রযুক্তির সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার সংহতি আনতে গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বাংলাদেশে আইফোনের অনুমোদিত পরিবেশক সেলেক্সট্রা লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশীদারিত্বের আওতায় আইফোন ১৭ প্রি-বুকিং করা গ্রাহকরা পাবেন এক বছরের জন্য (৩৬৫ দিন মেয়াদি) ‘সুখী মেডিকেল ইন্স্যুরেন্স’ সুবিধা।

প্রযুক্তি ও স্বাস্থ্য সুরক্ষার সমন্বয়ে এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ হেলথটেক ও সেলেক্সট্রা লিমিটেড প্রযুক্তি ব্যবহারের সঙ্গে স্বাস্থ্যসেবা সুরক্ষা যুক্ত করে নতুন এক ধারা সূচনা করল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ আরমান সিদ্দিকী বলেন— এই অংশীদারিত্ব শুধুমাত্র ব্যবসায়িক উদ্যোগ নয়; এটি আমাদের অভিন্ন মূল্যবোধ এবং গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দেয়ার যৌথ প্রচেষ্টা।”
সুখীর চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেল বলেন-“আমরা আইফোন ১৭ প্রি-বুকিং অভিজ্ঞতায় স্বাস্থ্যসেবা সুরক্ষা যুক্ত করে প্রযুক্তি ক্রয়ের মূল্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছি। আমাদের লক্ষ্য হলো—স্বাস্থ্য সুরক্ষা যেন বিলাসিতা নয়, বরং সবার জন্য একটি মৌলিক অধিকার হয়।”
অন্যদিকে সেলেক্সট্রা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন—“বাংলাদেশে আইফোনের অনুমোদিত পরিবেশক হিসেবে আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের অতিরিক্ত মূল্যসহ বিশ্বমানের পণ্য সরবরাহ করা। সুখীর সঙ্গে এই সহযোগিতা আমাদের সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই জানায়, এই অংশীদারিত্ব গ্রাহকের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের খুচরা ও প্রযুক্তিখাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সহায়ক হবে। দুই পক্ষ ভবিষ্যতে আরও যৌথ উদ্যোগ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। প্রযুক্তি, স্বাস্থ্য ও গ্রাহকসেবার সমন্বয়ে এক নতুন অধ্যায় রচনা করল গ্রামীণ হেলথটেক লিমিটেড ও সেলেক্সট্রা লিমিটেড।

