শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বাস-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত গোপালগঞ্জে, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইক ও বাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রঞ্জনপুর পাইকান্দি গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫)। নিহত আরেকজন হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল সেখ (৪৮)। তিনি মাছের ব্যবসা করতেন।

- Advertisement -shukee

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজিবাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও