শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ কেরানীগঞ্জে ,২জন নিহত

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার দিবাগত রাত আড়াইটায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -shukee

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

আহতরা হলেন– শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত ব্যক্তি (২৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি বলেন, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নয়ন ও নজরুল ইসলাম নামে দুজন মারা যান। আহত ৪ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মধ্যে নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে ছিল। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

বাকি দুজনের মধ্যে একজনের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি বলেও জানান মো. ফারুক।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও