সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

বৃহত্তর ঢাকা সমিতি- চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামস্থ বৃহত্তর ঢাকা সমিতির কার্যনির্বাহী কমিটির সভা গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন পিলু ও যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের যৌথ সঞ্চালনায় সমিতির নিজস্ব কার্যালয়ের করম আলী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন। সমিতির সমাজসেবা সম্পাদক রওশন আরা চৌধুরীর সদ্য প্রয়াত স্বামী মরহুম আনিসুর রহমান ও গত ২৬ শে আগস্ট মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ঢাকাস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী ও শিক্ষিকাগণ যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পাঠ করেন সমিতির প্রচার সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন।
সভাপতির অনুরোধক্রমে বিগত সভার কার্যবিবরণী ও প্রস্তাবাবলী পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. মোজাম্মেল হক শারিফী ও ইঞ্জিনিয়ার মো. মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালউদ্দিন রোমান, সমাজ সেবা সম্পাদক রওশন আরা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এডভোকেট জহির হোসেন ও ডা. এম.এ. মতিন। বিশেষ আমন্ত্রণে জীবন সদস্য তাজ উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় উত্থাপিত কিছু গুরুত্বপূর্ণ ব্যয়ের হিসাব আলোচনাক্রমে সর্বসম্মতিতে অনুমোদিত হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন

সর্বশেষ

এই বিভাগের আরও