শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বিএনপি-এনসিপির শুনানিতে মারামারির ঘটনায় ইসির জিডি

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানি চলাকালে মারামারি ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

- Advertisement -

তিনি বলেন, ওই ঘটনায় জিডি করা হয়েছে। জিডিতে আমরা কারো নাম উল্লেখ করিনি। শুনানিতে হাতাহাতি ঘটনার বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি।

- Advertisement -shukee

তিনি জানান, কারো আবেদনের প্রেক্ষিতে নয়; নিজেদের উদ্যোগে জিডি করা হয়েছে। শেরেবাংলা থানায় জিডি করা হয়েছে। পুলিশকে অবহিত করে রাখা হয়েছে। তদন্তের বিষয়টি পুলিশের ব্যাপার।

এর আগে রোববরা সীমানা নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে মারামারি ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও