শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

প্রাইভেটকার উল্টে শ্রীনগরে প্রাণহানি ৩জনের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হন একজন।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -shukee

জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখি লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও