গতকাল ( ১২ জুলাই) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের রোটাবর্ষের প্রথম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে চিটাগং ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
রোটারিয়ান অ্যাডভোকেট খুশনুদ রাইসা ঊশিকার রোটারি প্রত্যয় পঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের সেবামূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে অতিথি বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রিপসা’র অ্যাসিসটেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান এস কে আজিম পিন্টু, কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মো. মনিরউজ্জামান, স্পেশাল এইড পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমদ নাহিয়ান, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান ইব্রাহীম হাসান, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু ও রোটারিয়ান সিনান।

এছাড়া ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপসা ডেপুটি কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো.এরশাদ চৌধুরী, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, পিপি রোটারিয়ান জোবায়দুর রশিদ রণি,রোটারিয়ান আইপিপি ব্যাংকার মো. নাজমুল হক, রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মুহাম্মদ শাফাইয়াত হোসেন রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক ইশতিয়াক আহমেদ ও রোটারিয়ান কাজী মুহাম্মদ মহসিন উদ্দিন।


