রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ২০২৫-২৬ রোটাবর্ষের ১ম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে ।
ক্লাবের ২০২৫-২৬ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু নিয়মিত সভা আহ্বান করেন।সদ্য অতীত সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নতুন সভাপতি।এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সচিব (২০২৬-২৭) ও নির্বাচিত সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।

ক্লাবের কার্যক্রম ও রিপসা টিমের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন রিপসা কোঅর্ডিনেটর এম আবু তৈয়ব, ডেপুটি কোডিনেটর সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান,ভিজিটিং রোটারিয়ান ও রিপসা স্পেশাল এইড এমদাদুল আজিজ চৌধুরী , রিপসা কো-অর্ডিনেটর মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি কোঅর্ডিনেটর শওকত আওয়াল চৌধুরী ও ইব্রাহিম হাসান।
এছাড়াও সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সাগরিকা ও এনসিয়েন্ট চিটাগং এর সভাপতি।
স্বাগতিক ক্লাবের উপস্থিত ছিলেন ওবায়দুল হক মনি, এম এ হান্নান, ডাক্তার গোলাম জিলানী জুয়েল,ওয়াহিদুল ইসলাম অয়ন, মবিনুল কাইফ ও অন্যান্য সদস্যবৃন্দ,রোটারেক্টর বৃন্দ, এবং আগত অতিথিবৃন্দ।
সভাপতি সকলকে পারিবারিক সম্প্রীতির প্রতি নজর দেয়ার অনুরোধ করেন এবং আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান

