শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

- Advertisement -

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

- Advertisement -shukee

এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। আর সবমিলিয়ে মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও নির্ধারিত শর্ট কোড- 16222 এ নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— SSC স্পেস দিয়ে (বোর্ডের প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে (রোল নম্বর) স্পেস 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন: SSC Dha 123456 2025)।

এ বছর গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে শেষ হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরবর্তীতে ১৫ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সবমিলিয়ে চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ।

যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।

পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবারের চেয়ে ২ শতাংশ কমেছে৷ ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ মে) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগেরবার অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও