রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী নন্দনকানন চট্টগ্রাম  বৌদ্ধ বিহার গতকাল পরিদর্শন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।

- Advertisement -

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার আগমন উপলক্ষে বিহারের উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের সভাপতিত্বে বিহার প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

সভায় ভবেশ চাকমা সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রাক-প্রাথমিক ও প্যাগোডাভিত্তিক ত্রিপিটক শিক্ষাকেন্দ্র এবং তৎজন্য একজন দক্ষ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হবে। এছাড়াও ড. জিনবোধি মহাথের ভান্তের প্রস্তাব অনুযায়ী, বাংলা ভাষাভাষী জনসাধারণের জন্য ত্রিপিটক বাংলায় সাবলীল ও হৃদয়গ্রাহী অনুবাদ প্রকাশে ট্রাস্টের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।

সভায় তিনি আরো বরেন, নেপালে বুদ্ধ জন্মভূমিতে প্রস্তাবিত স্থানে নান্দনিক বৌদ্ধ বিহারের পাশাপাশি বৌদ্ধ গবেষণা কেন্দ্র, ভাবনাকেন্দ্র, উচ্চশিক্ষা কলেজ এবং অন্যান্য বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে, বর্তমান ট্রাস্টি বোর্ড সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পূজনীয় পণ্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষু সংঘ, ড. অর্থদর্শী বড়ুয়া ও পুণ্যার্থীগণ। সভা শেষে পঞ্চশীল গ্রহণ ও মঙ্গল বাণী পাঠের মধ্য দিয়ে সমগ্র আয়োজন শেষ হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও