রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আসকার দীঘিরপাড় এলাকায় বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আসকার দীঘিরপাড় এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ইউরেকা নামে ওই ভবনের সপ্তম ও অষ্টম তলায় এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান এলাকায় অবস্থিত ইউরেকা ভবনে আগুন লাগে। ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

- Advertisement -shukee

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, জামালখান ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে নগরীর নন্দনকানন, আগ্রাবাদসহ তিনটি স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও