শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে পুলিশের নির্ধারিত জরুরি যোগাযোগ লাইনে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে যে কোনো নিরাপত্তাজনিত ঘটনা তাৎক্ষণিক জানানো এবং দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হলো।

- Advertisement -

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসে। তারা সম্প্রতি গাজায় হামলা নিয়ে বিক্ষোভের সময় বিদেশি কোম্পানিগুলোর কার্যালয়ে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

- Advertisement -shukee

বৈঠকে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল- নেসলে বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা সু কোম্পানি বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো ও জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশ।

জানানো হয়, ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন শহরে এসব কোম্পানির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায়, এ ঘটনায় অন্তত ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় এক ডজন মামলা হয়েছে।

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, আইজিপি, সিনিয়র পুলিশ কর্মকর্তা ও বিডার কর্মকর্তাদের একসঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে বসা শুধু সময়োপযোগী নয়, নজিরবিহীন। এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়। এটি এক ধরনের বার্তা যে বাংলাদেশ বিনিয়োগকারীদের পাশে আছে, বিশেষ করে যখন চ্যালেঞ্জ আসে।

তিনি আরও বলেন, এ কোম্পানিগুলো হাজার হাজার কর্মজীবী ও তাদের পরিবারের জীবিকার উৎস। প্রতিবাদের অধিকার আছে, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে, সেগুলো ধ্বংস করা কোনো সমাধান নয়।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও