বন্ধুত্ব হলো আত্মার শক্তিশালী বন্ধন । পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, সহানুভূতি, সমবেদনা ,আস্থা- বিশ্বাস, একে অপরের সম্পর্কস্থাপনে সারা দেশে বর্তমান দুনিয়ায় এসএসসি সাতাশি ব্যাচ বন্ধুত্বের বন্ধন সৃষ্টিতে এক অন্যতম প্লাটফর্ম। ভার্চুয়েল জগতই এ প্লাটফর্ম তৈরির এক নিয়ামক শক্তি। সবাই পঞ্চাশোর্ধ হলেও কর্মক্ষেত্রে এখনও তারুণ্যের উদ্যম শক্তি বিদ্যমান বেশিরভাগ বন্ধুদের মধ্যে। ব্যস্ততার মাঝেও সুযাগ পেলেই নানা অনুষ্ঠামালায় ব্যস্ত হয়ে ওঠে বন্ধুরা। মিলনমেলা , সাংষ্কৃতিক অনুষ্ঠান, চড়ূইভাতি ও ভিন্ন ভিন্ন অনুষ্ঠানাদি ঢাকা- চট্টগ্রামসহ প্রায় জেলা-উপজেলায় কমবেশি আয়োজন হয়ে থাকে। রমজান মাস এলেই শুরু হয় ইফতার -মাহফিল ।


আজ শুক্রবার (১৪মার্চ) চট্টগ্রাম ৮৭’র বন্ধুদের উদ্যোগে চিটাগাং সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। চট্টগ্রাম বন্ধুদের আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুরা ছুটে আসে। বন্ধুত্বের টানে কেউ কেউ এসেছে বিমানেও। বিকেল থেকে জামালখান এলাকায় বন্ধুদের আনাগোনা শুরু হয়। ইফতারের আগেই সিনিয়রস ক্লাবের তৃতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বন্ধুদের কেউ প্রশাসনের উচ্চপদস্থ, শিল্পপতি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরীজীবীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল শেষমুহূর্তে সাতাশিয়ান বন্ধুদের মিলনমেলায় রূপ নেয়। কর্মক্ষেত্রে ছোট- বড় , ব্যবসা কিংবা রাজনীতি ক্ষেত্রে কার অবস্থা কী এ ক্ষেত্রে নেই কোনো ভেদাভেদ। এখানে সবার পরিচয় এক ও অভিন্ন। সবাই সাতাশিয়ান বন্ধু। এমন মনোভাব নিয়ে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দূরের বন্ধুদের কাছে পেয়ে কোলাকুলি, ভাববিনিময় ও জমে ওঠা ক্ষণিকের আড্ডা সেই শৈশবের ছোটবেলার স্কুল কিংবা কলেজ জীবনের রঙ্গিন স্বপ্ন ও সোনালী অধ্যায়গুলো স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে। কারো কারো মনে নাড়া দেয় হারানো দিন ফিরে পাবার আকাঙ্ক্ষা । ইফতারের আগে পরে একেকজন সেলফি তোলা ও দলবেধে মোবাইলে ছবিতোলার কাজটি করতে কেউ ভুল করেনি।
সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পারিবারিক সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


