বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চাঁদপুরে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি  করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর পৌরশহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোমাত্রই বিকট শব্দে ৬ তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

- Advertisement -shukee

দগ্ধ ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে, চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও