বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

যানজট কমাতে পে-পার্কিং চালু করেছে চসিক

নিজস্ব প্রতিবেদক

যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে-পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

- Advertisement -

বুধবার দুপুরে  আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরার সামনে  সিটি মেয়র  ডা. শাহাদাত হোসেন পে-পার্কিং চালু করেন।

- Advertisement -shukee

বি-ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিলভার স্পুনের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে পে পার্কিং চালু করে চসিক। পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পটি নানা জটিলতায় বাধাগ্রস্ত হয়। বুধবার প্রকল্পটি আবার চালু হল।

মেয়র বলেন, যত্রতত্র পার্কিং এর কারণে নগরীতে যানজট হচ্ছে। পে-পার্কিং এক্ষেত্রে সমাধান হতে পারে। আগ্রাবাদে পে-পার্কিং এর পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে নগরীর অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পে-পার্কিং চালু করা যায়। এছাড়া, যত্রতত্র হকার সমস্যা সমাধানে পেমেন্টের মাধ্যমে অস্থায়ীভাবে ব্যবসা করার স্থান বরাদ্দের পরিকল্পনা আছে আমাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-ট্র্যাক সলিউশন এর সিইও মো. তানভীর সিদ্দিক, হেড অফ অপারেশন সাফায়াত আব্দুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা ও এক্সিকিউটিভ তরিকুল ইসলাম।

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পুনরায় স্মার্ট পে-পার্কিং চালু করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও