শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

কাঁচাবাজারেও পলিথিন নিষিদ্ধ আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

সুপারশপের পর কাঁচাবাজারে আজ থেকে  সারাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে । এই উদ্যোগকে স্বাগত জানালেও তা বাস্তবায়ন কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, শুরুতেই বাজারে নয়, পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে বাড়াতে হবে সচেতনতা।

- Advertisement -

গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

- Advertisement -shukee

তখন তিনি বলেন, ১ অক্টোবর থেকে রাজধানীর সব সুপার শপে ১ নভেম্বর থেকে সারাদেশে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান।

জানা গেছে, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ)  অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস চাটগাঁর বাণীকে বলেন,  প্রথমে  পলিথিনবিরোধী সচেতনতামূলক  কার্যক্রম শুরু হবে। আগামী রবিবার (৩নভেম্বর) থেকে জেলা- উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও