Saturday, 22 August 2026

[the_ad id='15178']

জামালখানে বৃক্ষরোপণ, মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জামালখান রোডে বৃক্ষরোপণ, মশক নিধন ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জামাল খান সমাজকল্যাণ পরিষদ। পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি|

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নগরের চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -shukee

এতে জামাল খান রোডকে সবুজ, পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে মশাবাহিত রোগ প্রতিরোধ, ফুটপাত দখলমুক্ত রাখা, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় ‘একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক জামাল খান’, ‘মশক নিধন করি, সুস্থ সমাজ গড়ি’ এবং ‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মনজুর রহমান চৌধুরী।

সঞ্চালনা করেন মোহাম্মদ আকতার উদ্দিন ডালিম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মুহাম্মদ নুর উদ্দিন চৌধুরী সোহেল, শেহতাব আহম্মেদ, আজাদ হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি, আরিফ, জিয়া উদ্দিন আহমেদ, মনছুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহীন আকবর খান, সরোয়ার আলম, রাশেদুল ইসলাম, শৈবাল পারিয়াল, মোহাম্মদ আমিন, সাদ, ইফতু ও সামি।

বক্তারা বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা জামাল খান রোডের ফুটপাত দখলমুক্ত রাখা, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা এবং এলাকাটিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচির শেষে ‘ঐক্য, সেবা ও মানবতায়, সমৃদ্ধ হোক জামাল খান’ প্রত্যয়ে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ জামাল খান রোড গড়ে তোলার অঙ্গীকার করেন আয়োজকরা।

সর্বশেষ

এই বিভাগের আরও