বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বিউবো পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী কিন্তু আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা অনুষ্ঠান শনিবার (২২ আগস্ট) বিদ্যুৎ ভবনের ‘বিজয় হল’ আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৌশলী মো. জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো চট্টগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রবীণ প্রকৌশলী মো. আব্দুস সাত্তার চট্টগ্রাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি প্রকৌশলী মো. দুলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. জসীম উদ্দিন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ দেশ পরিচালনায় মেধাবী শিক্ষার্থীদের ভুমিকা অপরিহার্য। কিন্তু মেধাবী শিক্ষার্থীরা যদি আর্থিক অস্বচ্ছলতার জন্য ঝরে পড়ে তাহলে জাতি মেধা সংকটে পড়বে। এই মহৎ উদ্যোগ ও শিক্ষা সহায়তা প্রদানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. হেলাল উদ্দিন বলেন, সমিতির কল্যানে বিউবো’র কর্মরত কর্মকর্তা ও প্রকৌশলীদের বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী হোসেন আহমেদ, নির্বাহী সদস্য ও প্রাক্তন সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী কামাল উদ্দিন, প্রকৌশলী মতিউর রহমান, প্রকৌশলী কানাই চন্দ্র দাশ, প্রকৌশলী মো. হারুন, প্রকৌশলী তরুণ তপন দত্ত, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী মো. আবু জাফর, প্রকৌশলী মো. মোতাহের হোসেন, প্রকৌশলী আবু তাহের সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরা, মনছুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বড়ুয়া চৌধুরী, শিকলবাহা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, প্রবীণ সদস্য ও উপদেষ্টা মো. আবুল কাশেম।
বক্তব্যে এসএসসি-২০২৬ এর রেজাল্ট মনছুরাবাদ স্কুলে পাশের হার ৯৮.১৫ শতাংশ এবং শিকলবাহা উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট ৯৪ শতাংশ এ ফলাফলের জন্য সবাই প্রশংসা করেন।
বিউবো পরিচালিত মনছুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও শিকলবাহা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল ২০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিকলবাহা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সৃষ্টি সরকার ও মনছুরাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাহসিনা ইসলাম সুমাইয়া শিক্ষা সহায়তা প্রাপ্ত ছাত্রী তাদের অনুভুতি প্রকাশ করে।
বিউবো পরিচালিত রাউজান মাধ্যমিক বিদ্যালয় ও কাপ্তাই বিদ্যালয়ের ২০জন ছাত্র-ছাত্রীদেরকে দ্বিতীয় পর্যায়ে এ শিক্ষা সহায়তা প্রদান করা হবে।

