রবিবার, ২ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন অভিভাবক ও নাগরিক সমাজের সদস্যরা।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

- Advertisement -shukee

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দুর্নীতিবাজ অধ্যক্ষ ও সহযোগীদের তদন্তপূর্বক দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার’ দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, সচেতন অভিভাবক ও নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও