সোমবার, ২০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিসহ প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষ্মীছড়ি জোন। গত ১৭ ও ১৮ জুলাই উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও বক্তপুর ইউনিয়নের মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী।
ত্রাণ বিতরণকালে সেনা কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

- Advertisement -shukee

দুর্গম এলাকার মানুষের কষ্ট লাঘব, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। এজন্য তারা লক্ষ্মীছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও