রবিবার, ১২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

এমপি এরশাদ উল্লাহর পক্ষে বোয়ালখালীতে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহ’র পক্ষ থেকে বোয়ালখালীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় ১৫০টি সুবিধাবঞ্চিত ও সাধারণ পরিবারের মাঝে উৎসবমুখর পরিবেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

- Advertisement -shukee

চাল বিতরণকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহ সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে আছেন। তারই ধারাবাহিকতায় আমুচিয়া ইউনিয়নের ১৫০টি পরিবারের মুখে হাসি ফোটাতে ২০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারের এই মানবিক সহায়তায় চাল পেয়ে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এবং স্থানীয় এমপির দীর্ঘায়ু-সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ইকবাল, সাংবাদিক নেতা মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরী, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, বিএনপি নেতা এমএ মান্নান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনায়েম চৌধুরী, সফিউল আলম মাঝিসহ অন্যান্যরা।

সর্বশেষ

এই বিভাগের আরও