বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

[the_ad id='15178']

এলামনাই এসোসিয়েশন অব আইইবি-চট্টগ্রামের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

এলামনাই এসোসিয়েশন অব আইইবি, চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের এ্যানেক্স  হলে আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশন অব আইইবি, চট্টগ্রাম এর আহ্বায়ক প্রকৌশলী মো. নুরুল আলম এর সভাপতিত্বে এবং প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল এর প্রধান প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী মোঃ নিজাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান।

- Advertisement -

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল এর প্রধান প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আল আমিন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, প্রকৌশলী কানাই চন্দ্র দাশ, প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী লিটন বড়ুয়া, প্রকৌশলী মো. ইউসুফ ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

- Advertisement -shukee

সংবর্ধিত অতিথিরা বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে চট্টগ্রাম শহরের সাধারণ জনগণের মৌলিক চাহিদা হিসেবে পানি, বিদ্যুৎ, গ্যাস শতভাগ সেবা প্রদান করা এক বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের সহযোগিতার প্রয়োজন। এএমআইই ডিগ্রী অর্জনকারী প্রকৌশলীরা চুয়েট, কুয়েট, বুয়েট, ডুয়েট থেকে পাশ করা প্রকৌশলীদের থেকে কোন অংশে কম নয়। এএমআইই কোর্সের জন্য ছাত্র-ছাত্রীদেরকে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের জন্য আইইবি সদর দফতরের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে এলামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, সংবর্ধিত অতিথি প্রকৌশলী সেলিম মো. জানে আলম ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসা এবং প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল তাঁরা আমাদের অহংকার। দীর্ঘ সতেরো বছর ত্যাগ, শ্রম, সততা ও নিষ্ঠার সাথে সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রেক্ষাপটে নেতৃত্ব প্রদান করেন। তাঁদেরকে বর্তমান সরকার যোগ্য ও দক্ষতা মূল্যায়ন করে নিয়োগ ও পদোন্নতি দেয়ায় প্রকৌশলী সমাজ গর্বিত। তিনি বলেন, এএমআইই ডিগ্রীকে ইউজিসি থেকে স্বীকৃতি আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করা, এএমআইই গ্র্যাজুয়েটদের দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদানসহ এএমআইই কোর্সকে যুগোপযোগী করার জন্য এএমআইই ক্লাসরুম, লাইব্রেরী আধুনিকায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এএমআইই ডিগ্রী অর্জনকারী প্রায় শতাধিক প্রকৌশলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও