চট্টগ্রামমের সীতাকুণ্ড পৌরসভা ৯ টি ওয়ার্ডকে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন,সৌন্দর্য বর্ধন, নিরাপদ পানি, খেলার মাঠ,লাইটিং,শিশু পার্ক, রাস্তা, ব্রীজ,কালবার্ড,নালা,ময়লা ডাম্পিং এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সীতাকুণ্ড পৌরসভা হলরুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং সীতাকুণ্ড পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সীতাকুণ্ড পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরুন্নবী।
সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সার্বিক বিষয় উপস্হাপনায়, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন , ডিজাইন ইন্জিনিয়ার সানিম আরেফিনের ব্যবস্হাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, আরইউটিডিপি, এলজিইডি, ঢাকা।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার বিকল্প নেই। প্রকল্পের আওতায় সীতাকুণ্ড পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে-যা ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, আধুনিক এবং টেকসই সীতাকুণ্ড পৌরসভা আধূনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে আজকের অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ।
সীতাকুণ্ড পৌর সভা আধূনিকায়নে পরামর্শমূলক বিভিন্ন বিষয় তোলে ধরেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী আলমগীর বাদশা, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তামাজ্জল হোসেন,সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,উপজেলা সমবায় কর্মকর্তা মানজুমান আরা বেগম,উপজেলা প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম,
উপজেলা হিসাব কর্মকর্তা, পৌর প্রকৌশলী মো. নুরুন্নবী, পৌর হিসার কর্মকর্তা ফয়েজ উল্লাহ, উপজেলা জনস্বাস্হ্য কর্মকর্তা প্রনবেশ মহাজন, বীর মুক্তিযুদ্ধ সাবেক কমান্ডার সৈয়দ আবুল মনছুর, সীতাকুণ্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র সামছুল আলম আজাদ,পৌর সদর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক কাউন্সিল মো. সেলিম উদ্দীন, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, নূরুল গণি কন্ট্রাক্টর, নাগরিক কমিটির পক্ষে ইকরাম সিরাজী, মাসুদা খায়ের, পেশাজীবীর পক্ষে শিক্ষিকা ফারহানা ইয়াছমিন,এনজিও প্রতিনিধিদের মধ্যে ইপসার মাজেদা আক্তার,ব্র্যাকের চৈতী রাণী দেবী, বিহঙ্গের আবির,মনিষার নাসিমা আক্তার, দারিদ্র জনগোষ্ঠীর পক্ষে হোসনা বেগম, মাহফুজা লাকি আকতার,আনোয়ারা বেগম,ইমাম উদ্দিন,প্রাপন কৃষ্ণসহ উক্ত কর্মশালায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী শ্রেণীর গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ গ্রহণ করেন।

