শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে সরকারি সেবায় দুর্নীতি অবসান সম্ভব: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

- Advertisement -

শনিবার (২০ জুন) নগরের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -shukee

এবারের প্রতিপাদ্য ছিল ‘হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

ডিজিটাল সেবার বিস্তারের ফলে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং নাগরিকরা দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, জনভোগান্তি কমাতে ভূমি মন্ত্রণালয়ের প্রায় সব সেবা অনলাইন ও অটোমেশনের আওতায় আনা হয়েছে। নাগরিকরা এখন ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন) এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারছেন।

এছাড়া প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত নাগরিকদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

মীর হেলাল আরও বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলট প্রকল্প চলমান রয়েছে। এর মাধ্যমে অফিস চলাকালে কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছে যাবে। ফলে মাঠপর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা স্বশিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে। রাষ্ট্রীয়ভাবে আরও বিশেষায়িত প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা দেওয়া হলে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বৈশ্বিক নেতৃত্বের অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য, সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সর্বশেষ

এই বিভাগের আরও