শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

আর্থিক সক্ষমতার স্বীকৃতিসরূপ

প্রাইম ব্যাংক আবারও ট্রিপল এ ও এসটি-১ ক্রেডিট রেটিং অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. পুনরায় দেশের সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং AAA (ট্রিপল এ) এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ST-1 অর্জন করেছে। দেশের অন্যতম স্বীকৃত ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) এই রেটিং প্রদান করেছে। এর মাধ্যমে টানা আরেক বছর ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিত্তি, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি পুনর্ব্যক্ত হয়েছে।

- Advertisement -

টানা দ্বিতীয়বারের মতো এই রেটিং পাওয়ার পেছনে রয়েছে প্রাইম ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থান, দৃঢ় মূলধন কাঠামো, উন্নত সম্পদমান, পর্যাপ্ত তারল্য, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক ব্যবসায়িক কর্মদক্ষতা। AAA রেটিং ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক দায়বদ্ধতা পূরণের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী সক্ষমতার নির্দেশক, আর ST-1 রেটিং স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধে সর্বোচ্চ মাত্রার নির্ভরযোগ্যতা ও নিশ্চয়তার প্রতিফলন।

- Advertisement -shukee

রেটিং প্রদানের আগে CRAB ব্যাংকটির আর্থিক ও পরিচালনাগত কার্যক্রম, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং সামগ্রিক ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে একটি বিস্তৃত মূল্যায়ন সম্পন্ন করে।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘‘টানা কয়েক বছর ধরে সর্বোচ্চ এই ক্রেডিট রেটিং প্রাপ্তি মূলত ব্যাংকের শক্তিশালী ভিত্তি, গ্রাহক ও অংশীজনদের আস্থা এবং আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে যে আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে আসছে। সর্বোচ্চ এই রেটিং প্রাপ্তিকে আমরা টেকসই প্রবৃদ্ধি, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির প্রতি আমাদের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচনা করি।”

পুনরায় AAA এবং ST-1 রেটিং প্রাপ্তি বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংকের শক্তিশালী অবস্থান ও ধারাবাহিক সাফল্যকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে এটি ব্যাংকটির গ্রাহক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের আস্থা আরও জোরদার করবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতেও দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তারে ব্যাংকটির সক্ষমতার প্রমাণ বহন করে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও