রবিবার, ২৪ মে ২০২৬

[the_ad id='15178']

ভাড়া নিয়ে কথা কাটাকাটি

রাঙ্গুনিয়ায় ভবন মালিকের লাথিতে বিএনপি নেতার প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

‎ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ভবন মালিকের ছেলের লাথির আঘাতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবুল কাসেম চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

- Advertisement -

শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজারের একটি ভবনের ভাড়া আদায় করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমনের লাথিতে প্রাণ হারান আবুল কাসেম।

- Advertisement -shukee

‎স্থানীয়রা জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের ছেলে সুমন উত্তেজিত হয়ে সজোরে লাথি মারলে কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও