সোমবার, ১৮ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -

আজ সোমবার (১৮ মে) সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব মোহাম্মদ শহীদুল আলী এ নির্দেশনা জারি করেন।

নিষেধাজ্ঞার আওতায় এসব এলাকায় কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল-মিটিং ইত্যাদি করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।

সর্বশেষ

ঈদুল আজহা ২৮ মে

এই বিভাগের আরও