বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে ৫৭৮ টন সরকারি চাল জব্দ, আটক-১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে  একটি বেসরকারী  গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমসুল এলাকার দীর্ঘদিন বন্ধ  সালেহ কার্পেট মিলের একটি গুদাম থেকে ডিজিএফআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৭ এর  অভিযানে অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করা হয়। এসময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়।

- Advertisement -

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিনকোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

- Advertisement -shukee

র‍্যাব- ৭ এর লে. কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। বাজার অস্থিতিশীল করার জন্যে অবৈধভাবে এসব চাউল মজুদ করা হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টের চাউল কোনো ধরণের লাইসেন্স ছাড়া মজুদ করা হচ্ছিল। যা এখান থেকে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চাউলগুলো জব্দের পর গুদামটা সিলগালা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, চট্টগ্রাম র‍্যাব ৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র‍্যাব, পুলিশের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সরকারি চাল আত্মসাতের যেকোনো তথ্য পুলিশ, র‌্যাব বা ইউএনওকে সংবাদ জানানোর জন্য সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও