মঙ্গলবার, ১২ মে ২০২৬

[the_ad id='15178']

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

দিন দিন বায়ুদূষণ বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরে । দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কয়েক দিন ধরে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসছে রাজধানী ঢাকা।

- Advertisement -

আজ মঙ্গলবারও (১২ মে) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৮ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের এ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

- Advertisement -shukee

একই সময়ে ১৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৫৬।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ

এই বিভাগের আরও