রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ২০২৬-২৭ সেবা বর্ষের কেবিনেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ২০২৬-২৭ সেবা বর্ষের নতুন কেবিনেট শুক্রবার (১ মে ) ক্লাব বোর্ড অব ডিরেক্টরস এবং রেগুলার মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

- Advertisement -

​বর্তমান ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ নুর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী সেবা বর্ষের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -shukee

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবনা, সমর্থন এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিম্নলিখিত তিনজনকে মূল নেতৃত্বে নির্বাচিত করা হয় ।

​প্রেসিডেন্ট: লায়ন মো. নুরুল আলম, ​সেক্রেটারি: লায়ন স্বপ্না আক্তার, ​ট্রেজারার: লায়ন ফরহাদুল হাসান মোস্তফা।

পরবর্তী ক্লাব রেগুলার মিটিংয়ে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

​ সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন মহিউদ্দিন চৌধুরী। এছাড়া লায়ন সাজ্জাদ হোসাইন, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন মো. ইব্রাহিম বাপ্পিসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে নতুন কেবিনেটকে সাধুবাদ জানান।​

নবাগত কেবিনেট সদস্যগণ অঙ্গীকার করেন যে, সেবার মান বজায় রেখে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এ লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করতে তারা নিরলস কাজ করে যাবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও