শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ফুসফুসখ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ফুসফুস খ্যাত চট্টগ্রামের হেরিটেজ এলাকা সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রকল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে সিআরবি রক্ষা মঞ্চ।

- Advertisement -

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে  সিআরবি সাতরাস্তার মোড়ে  আয়োজিত মানববন্ধনে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক,বিভিন্ন পেশাজীবী-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

- Advertisement -shukee

সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান  সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.এম এ গফুর, তিনি বলেন এরকম একটি জাতীয় ঐতিহ্যমণ্ডিত ও ঐতিহাসিক স্থান এবং শতবছরে গড়ে উঠা প্রাকৃতিক পরিবেশে বাণিজ্যিক স্বার্থে নানা স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত একটি জনস্বার্থবিরোধী মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের গভীর চক্রান্ত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ ধারাবাহিক আন্দোলন করে এ চক্রান্ত রুখে দিয়েছিল। তখন আমরা স্পষ্ট তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছিলাম, ইউনাইটেড গ্রুপের সাথে রেলের সম্পাদিত পিপিপি চুক্তি সম্পূর্ণ অবৈধ, বেআইনি, সংবিধানবিরোধী ও রেলের জমি লুটপাটের লক্ষ্যে প্রণীত।

অধ্যাপক ড.এম এ গফুর  বলেন, সিআরবি ধ্বংস করে রেলের জমি লুটপাটের এ চুক্তিতে বিরাট দুর্নীতি হয়েছে, যার সাথে ইউনাইটেড, রেলের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও তৎকালীন আওয়ামী সরকারের মন্ত্রী-আমলা, ব্যবসায়ীক গোষ্ঠীসহ বড় একটি সিন্ডিকেট যুক্ত ছিল। তখন আমরা সিআরবি রক্ষা মঞ্চ রেলের সাথে ইউনাইটেড কোম্পানির লিজ চুক্তি ও রেলের প্রকল্পটি বাতিলের দাবি করেছিলাম। কিন্তু তখন বাতিল না করায় এখন নতুন সিন্ডিকেট প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।  সরকারের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আপনার সরকারের দুই মাস যেতে না যেতেই এ প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামবাসীর বিপক্ষে অবস্থান নেবেন না।।অতীতের লুটপাটের ধারাবাহিকতা আপনারা কেন বহন করবেন? অবিলম্বে সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের প্রকল্পটি বাতিল করুন।

সভাপতির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান আরো বলেন, সিআরবিতে প্রাইভেট হাসপাতালসহ কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবেনা।  আমরা মাফিয়াদের কবল থেকে সিআরবি রক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলনের আজ ৬ষ্ট দিন। সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আমাদের এ ধারাবাহিক আন্দোলন চলবে। চট্টগ্রামের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সিআরবি রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাই।

আরও বক্তব্য রাখেন সি আর বি রক্ষা মঞ্চের সদস্য সচিব রিজোয়ানুর রহমান খান, পরিবেশ কর্মী আনোয়ারা জাহান রোজী,আরিফুল হক,ক্যাবের নগর শাখার সাধারণ সম্পাদক জানে আলম,বিল্পবি ছাত্র মৈত্রী নেতা সফিক ইসলাম,বিশিষ্ট সমাজ কর্মী সোহাইল উদ দোজা,  গণ সংহতি আনন্দোলনের সমন্বয়কারী চিরন্তন চির,গণ মুক্তি ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা রাজা মিয়া,সাংবাদিক হাকিম মোল্লা, শ্রমিক নেতা এম নূরুল হুদা চৌধুরী, বিপ্লবী তারেকেশ্বর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও