সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টা দিকে উপজেলার বারৈয়ারঢালার কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

- Advertisement -shukee

স্থানীয় ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ- জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ওই কিশোর ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় উপজেলার মোহাম্মদ বশির আহমদের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফয়সাল নামে ছেলেটি পড়ে গিয়ে মারা যায়। নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও