বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন দেশ রূপান্তরের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রাশসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। উপ-পরিচালক মো. গোলাম রব্বানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে এক বছর মেয়াদে এই নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়: বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী মো. কামাল উদ্দিন মজুমদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অনান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধাতি হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হল।

