শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

কর্ণফুলীর পারকী বীচের সি-ভিউতে অভিযান

আবাসিক হোটেল অনৈতিক কাজের অভিযোগে আটক ১৪ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

আজ রবিবার (৫এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -shukee

আটকরা হলেন- মামুন (৪২), মো. আবদুর রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মো. জাহিদ উল্ল্যা (২৬), মো. সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) এবং করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কক্সবাজারের বাসিন্দা।

পুলিশ জানায়, পারকী বীচের সি-ভিউ হোটেল নামে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সি-ভিউ হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও