রবিবার, ৫ এপ্রিল ২০২৬
বৃক্ষরোপণ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলাপ্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ডিসি পার্কে ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে

সীতাকুণ্ড প্রতিনিধি

নবনির্বাচিত  প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে  আগামী  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষে চলতি মাসেই চট্টগ্রাম জেলাপ্রশাসক ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে চলতি মাসে ১০ হাজার বিভিন্ন  গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন। একটি পরিকল্পনা নিয়ে গাছগুলো লাগাতে চাই বলে  জেলা প্রশাসক সাংবাদিকদেরকে জানান।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ডিসি পার্কে বৃক্ষ রোপণের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -shukee

এসময় তিনি  সাংবাদিকদের বলেন,  প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন তারই ধারাবাহিকতায় এ মাসে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষ রোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলো পুরণ করতে চাই।

সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে গাছের চারা রোপণ করছেন চট্টগ্রাম জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ

এই বিভাগের আরও