শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

বাথরুমে পা ভাঙলেন এসপি নাজির আহমেদ, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন। আজ সোমবার  (৩০মার্চ) সকালে কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

পরে এসপিকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -shukee

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন্স) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। দুপুর ২টার দিকে এসপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন্স) সিরাজুল ইসলাম বলেন, এসপি স্যার বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও