শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঢাকা- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রামের ইফতারের আগে এবং সন্ধ্যা সাড়ে ৭টার কিছুটা পরে ঢাকাসহ বিভিন্নস্থানে এ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাসহবৃষ্টি হয়েছে।

- Advertisement -

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

- Advertisement -shukee

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও