রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি- চট্টগ্রামের উদ্যোগে অপরাজেয় বাংলাাদেশ নিরাপদ আশ্রয় কেন্দ্র, আনসার ক্লাব, লালদিঘী, চট্টগ্রামে গত শুক্রবার (১১ মার্চ) বিকেলে সুবিধা ঞ্চিত শিশুদের সাথে ইফতার আয়োজন করা হয়।
এতে সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অপরাজেয় বাংলাাদেশ নিরাপদ আশ্রয় কেন্দ্রের পরিচালক জিনাত আরা বেগম, সোসাইটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্যাপ্টেন সাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন নয়ন, অর্থ সম্পাদক- প্রকৌশলী মো. আল আমিন ইসলাম, পাঠাগার সম্পাদক জনাব মো. শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ক্যাপ্টেন ওয়াজে উল ইসলাম বুলবুল।

সোসাইটির নেতৃবৃন্দ উক্ত আশ্রয় কেন্দ্রে অবস্থিত সুবিধা বঞ্চিত বিভিন্ন বয়সের শিশুদের সাথে একত্রে ইফতার গ্রহণ করেন।
সভার সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, অভিভাবকহীন এধরনের শিশুদের সাথে একত্রে ইফতার করতে পারা আল্লাহতায়ালা কর্তৃক প্রদত্ত অসীম রহমত।
আমাদের সকলকে সৃষ্টিকর্তা নিয়মিত এধরনের মহতি ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের তৌহিক দান করুক। তিনি এধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।


